অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা...see more

অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা






সর্বসাধারণকে লাইসেন্সহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এসব প্ল্যাটফর্মে লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।






এতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর ৪(২) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করতে পারে না। যা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।





কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে ২২টি প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যারা লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদান করছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষিতে এরূপ লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর কার্যক্রম পরিচালনা ও অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে।





বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদানকারী ২২টি অবৈধ প্রতিষ্ঠান হলো- BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto, PipraPay।




এর আগে এক বিজ্ঞপ্তিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘crossmarket.ai’ এর মাধ্যমে অবৈধ বিনিয়োগ গ্রহণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ বা লেনদেন করা দেশের বিদ্যমান আইনে সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।



এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘crossmarket.ai’ নামের অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণ ও আর্থিক লেনদেন পরিচালিত হচ্ছে। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অনুমোদিত নয়— এমন কোনো প্ল্যাটফর্মে অর্থ জমা বা লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। ফলে এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন করে সাধারণ বিনিয়োগকারীরাও অজান্তে আইনগত অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ছেন।






এই অবস্থায় সাধারণ নাগরিকদের নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে ‘crossmarket.ai’-সহ এ জাতীয় যেকোনো অবৈধ ও অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ ও যেকোনো ধরনের লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Comments

Popular posts from this blog

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…

কুমিল্লায় নতুন বিবাহ করে স্বামী অনেক খুশি কিন্তু ১৫ দিন পরে জানতে পারে নতুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে ১৭ দিনের সম্পর্ক, কে এই রাজু...see more